সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম
হাকিকুল ইসলাম খোকন, মোঃ নাসির • BAPS News • ১৮ আগস্ট ২০২৫
📸 ছবির উৎস: সরকারি ফাইল/সংগৃহীত | ✍️ প্রতিবেদক: হাকিকুল ইসলাম খোকন, মোঃ নাসির
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত কর্মকর্তা সারওয়ার আলম। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৮৩ সালে তার শিক্ষাজীবন শুরু হয় ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন সারওয়ার আলম। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দেশজুড়ে প্রশংসিত হন।
২০০৯ সালে তিনি চট্টগ্রামের সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের চার কন্যা সন্তান রয়েছে—মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।
উল্লেখ্য, সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
আপনি যদি অনলাইন ইনকামের নতুন পথ খুঁজে থাকেন, তাহলে নিচের অফারগুলো আপনার জন্য হতে পারে উপযোগী:
- 🎯 Adsterra Direct Link: ওয়েবসাইট ছাড়াই আয় করার সুযোগ
- 💼 CPAlead: সিম্পল অফার শেয়ার করে প্রতি ক্লিকে আয়
- 📱 Impact Affiliate: ব্র্যান্ডেড অফার দিয়ে ইনস্টাগ্রাম/ফেসবুকে আয়
