রাজশাহীতে র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের ষড়যন্ত্র

 

🛡️ রাজশাহীতে র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের ষড়যন্ত্র



✍️ প্রতিবেদক: মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন | Rajshahi News Desk

রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান র‍্যাব-৫। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী ও দুর্নীতিবাজ নেতাদের আটক এবং দুই হাতে গুলি চালানো রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজশাহী বাসীর নিকট।

কিন্তু এই জনপ্রিয়তাই এখন মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ১৯ আগস্ট রাজশাহীতে সংবাদ সম্মেলন করে কুখ্যাত মাদক মামলার আসামি লামিয়া আক্তার ও তার স্বামী শাহাজান র‍্যাব-৫ এর এফএস সদস্য এসআই স্বাধীনকে জড়িয়ে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। তাদের এ প্রচেষ্টা মূলত র‍্যাব-৫ এর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অভিযানে ভাটা টানার ষড়যন্ত্র বলে মনে করছেন সচেতন মহল।

🔍 মূল বিষয়সমূহ:

  • ✅ লামিয়া ও শাহাজানের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা
  • ✅ অস্ত্র কেনাবেচার ভিডিও র‍্যাবের হাতে
  • ✅ র‍্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি জোরদার
  • ✅ রাজশাহীবাসীর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

পুলিশের নথি ঘেঁটে জানা যায়, লামিয়ার নামে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার স্বামী শাহাজানের বিরুদ্ধেও রাজশাহীর রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জের থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এ দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, প্রতারণা, চোরাচালান ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। বুধপাড়া এলাকার বাসিন্দারা জানান, তাদের বাড়ি সবসময়ই মাদকসেবী ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।

গোপন অনুসন্ধানে উঠে এসেছে, শাহাজানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়, যা মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য কুখ্যাত। সেখান থেকেই তারা মাদক রাজশাহীতে সরবরাহ করে এবং অস্ত্র ব্যবসার সিন্ডিকেট চালায়। এমনকি ৫ আগস্ট পুলিশের লুট হওয়া অস্ত্র কেনাবেচায়ও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অস্ত্র বেচাকেনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে এবং তা র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর নিকটও পৌঁছেছে।

র‍্যাব-৫ সূত্র জানায়, এসআই স্বাধীন মাত্র ছয় মাস আগে র‍্যাবে যোগ দিয়েছেন। অভিযুক্ত দম্পতির সঙ্গে তার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। তবে শাহাজানের কাছে থাকা অবৈধ অস্ত্রের ভিডিও পাওয়ার পর র‍্যাব তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করে। বিষয়টি আঁচ করেই দম্পতি স্বাধীনকে বিতর্কিত করার নীলনকশা আঁকে।


🔥 আন্তর্জাতিক অফার দেখুন:

আপনি যদি অনলাইনে বৈশ্বিক অফার থেকে আয় করতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করে Adsterra-এর সরাসরি অফারগুলো দেখতে পারেন। এখানে রয়েছে:

  • 🌐 CPA ও CPL ভিত্তিক অফার যা মোবাইল ও ডেস্কটপে কাজ করে
  • 💸 প্রতি ক্লিকে আয়, বিশেষ করে Tier 1 দেশগুলোতে
  • 📲 Android অ্যাপ, VPN, Utility Tools, Dating, Finance ইত্যাদি ক্যাটাগরিতে হাই কনভার্সন রেট


👉 অফার দেখতে ক্লিক করুন





Post a Comment

Previous Post Next Post